ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কিশোরগঞ্জে হরিজন পল্লীতে পুলিশের অভিযান চালায় জেলা পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে আজ সোমবার দুপুর ১টার দিকে এ অভিযান চালায় জেলা পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে চলা অভিযানে হরিজন পল্লী থেকে বিপুল পরিমাণ চোলাই মদ, ড্রাম ও প্লাস্টিকের বোতলসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। পরে এগুলো ধ্বংস করা হয়। তবে অভিযানের বিষয়টি জেনে মাদকসেবীরা হরিজন পল্লী থেকে পালিয়ে যায়।

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, এই পর্যন্ত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুরিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুশামা মোঃ ইকবাল হায়াত, পরিদর্শক মোঃ আরিফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কিশোরগঞ্জে হরিজন পল্লীতে পুলিশের অভিযান চালায় জেলা পুলিশ

আপডেট টাইম : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮