ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কিশোরগঞ্জের কৃতী সন্তান ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত বিপ্লব কুমার সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কৃতী সন্তান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন। এপ্রিল (২০১৮) মাসে তিনি ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তাঁর নেতৃত্বাধীন তেজগাঁও বিভাগ। ফলে তেজগাঁও বিভাগ ও তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম রেকর্ড সংখ্যক বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

গতকাল সোমবার (১৪ই মে) ডিএমপি হেডকোয়ার্টার্সে এপ্রিল ২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসি বিপ্লব কুমার সরকারকে শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত করেছেন। সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে তেজগাঁও বিভাগ পুলিশকে পরিচালনায় উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করে প্রায় নিয়মিত শ্রেষ্ঠ ডিসির পুরস্কার জিতে চলেছেন বিপ্লব কুমার সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম দু’টোই।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আটটি বিভাগে বিভক্ত। এরমধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ বিভাগ তেজগাঁও। ডিসি বিপ্লব কুমার সরকার গত ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে অবদান রেখে চলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কিশোরগঞ্জের কৃতী সন্তান ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত বিপ্লব কুমার সরকার

আপডেট টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮