ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দেশে তৈরি প্রথম ফিচার ফোন বাজারে আনলো ওয়ালটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোনের পর এবার দেশে তৈরি ফিচার ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত প্রথম ফিচার ফোনের মডেল ‘ওলভিও এমএম১৭’। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ এই ফোনে ফেসবুক, ইন্টারনেট ব্রাউজিংসহ ভিডিও দেখা বা গান শোনা যাবে নিশ্চিন্তে।

দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই মোবাইল ফোন। যার দাম মাত্র ৯৯৯ টাকা। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।

ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, গত বছরের ৫ অক্টোবর দেশের প্রথম মোবাইল ফোন উৎপাদন কারখানা চালু করে ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওই কারখানা থেকে ইতোমধ্যেই ৬ মডেলের স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। এবার প্রথমবারের মতো দেশে তৈরি ফিচার ফোন ছাড়লো ওয়ালটন।

ডুয়াল সিমের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।

নতুন এই ফোনে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। যা দেবে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ। অনেক সময় ধরে কথা বলা, টর্চলাইট ব্যবহার, ইন্টারনেট ও ফেসবুক ব্রাউজিং, ভিডিও দেখা বা গান শোনা যাবে নিশ্চিন্তে। রয়েছে পাওয়ার সেভিং মোড।

কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে টর্চ বা কি-প্যাড লাইট। বিরক্তিকর ও অনাকাক্ষিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্লাকলিস্টের সুবিধা। জিপিআরএস সমৃদ্ধ ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ব্লুটুথ থাকায় ফাইল আদান-প্রদান করা যাবে সহজেই। এতে আছে অটোমেটিক কল রেকর্ডিংয়ের সুবিধাও।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিংসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

বাংলাদেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সাথে সাথে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, এক বছরের রেগুলার ওয়ারেন্টি তো থাকছেই।

আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দেশে তৈরি প্রথম ফিচার ফোন বাজারে আনলো ওয়ালটন

আপডেট টাইম : ০১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮