ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২০২১ সালের মধ্যেই প্রত্যেক বাড়িতে ইন্টারনেট সংযোগ মোস্তফা জব্বার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ২০২১ সালের মধ্যেই প্রত্যেক বাড়িতে ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। আর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সবকটি ইউনিয়ন ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। এমনকি তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ।

আজ শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে আইসিটি সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,বাংলাদেশ কম্পিউটার সমিতির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মোশাররফ হোসেন সুমন, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল,আমরা সে প্লাটফর্মে দাঁড়িয়ে আছি। এখন বাংলাদেশের সব চাইতে সম্ভাবনার খাত হচ্ছে আইসিটি সেক্টর।এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বিশ্বের বাজারে প্রতিযোগিতায় আমরা টিকে থাকবো।’

মন্ত্রী বলেন,‘চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন (ফোরজি) ছিলো আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীসহ সকলের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ পেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন সামনে আরো একটি চ্যালেঞ্জ হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ।

আবহাওয়া পরিবেশ ভাল থাকলে আগামী ৭ই মে তা সফলভাবে সম্পন্ন হবে।আগামী আগষ্ট থেকেই এর সুফল পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রযুক্তিখাতে বাংলাদেশের বর্তমান অগ্রগতি উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, এখন স্মার্টফোন ও কম্পিউটারসহ বিভিন্ন রকম যন্ত্রাংশ দেশেই প্রস্তুত হচ্ছে। নেপাল, নাইজেরিয়া ও পূর্ব তিমুরে আমাদের দেশে তৈরি কম্পিউটার ও স্মার্টফোন রপ্তানি হচ্ছে।

দেশের প্রযুক্তিখাত আরো সম্প্রসারিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মোস্তফা জব্বার বলেন,‘আগে আপনারা বিদেশী কোম্পানির রিটেলার হয়ে কমিশন নিয়ে ব্যবসা করেছেন,এখন সেখান থেকে সরে আসার সময় হয়েছে। এখন থেকে দেশি কোম্পানির তৈরি কম্পিউটার বিক্রি করতে হবে, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০২১ সালের মধ্যেই প্রত্যেক বাড়িতে ইন্টারনেট সংযোগ মোস্তফা জব্বার

আপডেট টাইম : ১১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮