ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

কিশোরগঞ্জ ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১০৭৭ জন যাত্রীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৫১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১,০৭৭ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি বিশেষ ভ্রাম্যমান আদালত। এ সময় ২ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

আজ শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিশেষ টিমটি।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেয়া ১২টি আন্ত: নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওইসব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ দুই লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস এ তথ্য নিশ্চিত করে জানান, বিনা টিকেটে যাত্রীরা যেন ভ্রমণ না করে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

কিশোরগঞ্জ ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১০৭৭ জন যাত্রীকে জরিমানা

আপডেট টাইম : ১১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮