ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদে থাকছেন না দুই নেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ২৯৮ বার

আসন্ন ঈদুল আযহায় দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সংসদ দেয়া বক্তব্যে দেশবাসীকে আগাম ঈদ শুভেচ্ছাও জানিয়েছেন।

তাই প্রধানমন্ত্রী দেশে না থাকার বিষয়টি ইতিমধ্যে চুড়ান্ত হলেও খালেদা জিয়ার বিষয়টি এখনো পুরোপুরি চুড়ান্ত হয়নি। তবে আজ(রবিবার) রাতে চুড়ান্ত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
এছাড়াও নিউইয়র্কে অবস্থানকালে ‘কেমন দেখতে চাই পরবর্তী বিশ্ব’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে সম্মান জানানোর কথা।
অন্যদিকে তথ্য-প্রযুক্তিসহ মানুষের জীবনমানের উন্নয়নে অপরিসীম ভূমিকার জন্যে শেখ হাসিনাকে একটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করারও কথা রয়েছে। ২৬ সেপ্টেম্বর এ পুরস্কার হস্তান্তরের কথা।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন। আর ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপিত হবার কথা। সেই হিসেবে প্রধানমন্ত্রী দেশের বাইরে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত।
অন্যদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি নানা কারণে ঝুলে আছে। তবে দলীয় সূত্রের খবর বলছে, এখন পর‌্যন্ত ১৫ সেপ্টেম্বর তার লন্ডন যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও তিনি কখন যাবেন এবং কখন ফিরবেন তা রবিবার রাতে চুড়ান্ত হবে।
শেষ পর‌্যন্ত খালেদা জিয়া লন্ডন গেলেও কতদিনের জন্য সেখানে থাকবেন তা না যায়নি। তবে চিকিৎসা এবং বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সান্নিধ্যে কিছুদিন কাটাবেন বলে জানা গেছে।সেক্ষেত্রে ঈদের পর তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে দলীয় ‍সূত্র নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঈদে থাকছেন না দুই নেত্রী

আপডেট টাইম : ১০:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫