ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঘুষ নেওয়ার কথা ফাঁস করে প্রশংসায় ভাসছেন ডিসি বিপ্লব সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ১৮৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের আইজির সামনে রেঞ্জ ডিআইজিরা ওসি পদায়নে ২০ থেকে ৫০ লাখ টাকা করে ঘুষ নেওয়ার কথা ফাঁস করে প্রশংসায় ভাসছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সভাপতিত্বে গত রোববার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় এমন তথ্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের এই কৃতী সন্তান।

এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব সরকার এ রূপ সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাকে স্যালুট দিচ্ছেন শুভাঙ্ক্ষীরা। আর তাদের মধ্যে অন্যতম হলেন দৈনিক প্রথম আলোর সাবেক সিনিয়র সাংবাদিক ও ফ্রিল্যান্স কলামিস্ট শরিফুল হাসান।

তিনি বিপ্লব সরকারকে স্যালুট জানিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘পুলিশে ঘুষ লেনদেন হয় আমরা সবাই কম বেশি জানি। কিন্তু সেই কথাটি যখন সাহস করে একজন সৎ পুলিশ কর্মকর্তা বলেন, তখন সত্যি তার প্রশংসা করতে হয়। সত্য কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি Biplob Sarker।’

‘বাংলাদেশের সব পেশাই এখন নষ্ট মানুষ। আবার সব পেশায় আপনাদের মতো কিছু মানুষ আছে বলেই দেশটা এখনো টিকে আছে। জানি পুলিশের অনেকেই আপনাকে বলতে পারেন আপনি তাদের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। কিন্তু আমি বলবো পুলিশ বাহিনীর প্রতি আপনার প্রচণ্ড ভালোবাসা আছে বলেই আপনি সাহস করে সত্য কথাটা উচ্চারণ করেছেন। আপনি আসলে পুলিশের মঙ্গল চান।’

‘‘মনে আছে সাংবাদিক হিসেবে আমি বারবার এই পেশার সংকটের কথা বলতাম। যখন যেখানে কাজ করেছি ভালোবাসা থেকে সমালোচনাগুলো করেছি। এটাই পেশাদারিত্ব। এটাই সততা। বিপ্লব ভাই আপনি বলেছেন, ‘কনস্টেবল পদে নিয়োগেও পুলিশ সুপাররা মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন।’

ফলে শুরুতেই অস্বচ্ছ প্রক্রিয়ার ভেতর দিয়ে একজন পুলিশ সদস্য চাকরিতে যোগ দেন। এ ধরনের অবৈধ প্রক্রিয়া বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য আপনি আইজিপির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি জানি না সমস্যার সমাধান হবে কী না। জানি না ঘুষ বানিজ্য বন্ধ হবে কী না। তবে এই দেশের একজন নাগরিক হিসেবে আপনাকে একটা স্যালুট দিতে চাই। স্যালুট বিপ্লব ভাই ” স্যালুট বিপ্লব ভাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঘুষ নেওয়ার কথা ফাঁস করে প্রশংসায় ভাসছেন ডিসি বিপ্লব সরকার

আপডেট টাইম : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮