হাওর বার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ঘুষখোরদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে, সঠিক সময়ে পদ্মা সেতৃর উপর দিয়ে যানচলাচল শুরু হবে।
আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। যারা এতিমদের টাকা লুটপাট করে তারা দেশ ও জাতির শক্রু। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইউনুছ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Reporter Name 
























