ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওইসব কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

সকাল ১১টার দিকে ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ- সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের কড়ইতলা খোলামঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্য দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তাদের বক্তব্য রাখেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরীফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন,বর্তমান সরকার দেশের মানুষের শুধু খাদ্য সুরক্ষা নয়, নিরাপদ খাদ্য সুনিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করে তোলার কার্যক্রমও হাতে নিয়েছে। এই নিরাপদ খাদ্য কার্যক্রম বাস্তবায়নে দেশের সকল নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রতিবছর ফেব্রুয়ারির দুই তারিখকে দেশব্যাপি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

আপডেট টাইম : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮