ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • ৫২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্য, কূটনীতি, মৎস খাত এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে ২ নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সমঝোতা, মৎস্য সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে অবকাঠামো উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ইনগারটিয়াস্তো লুসিতানিয়া নিজ নিজ দেশের পক্ষে যৌথ মন্ত্রিসভা পর্যায়ের ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য সম্প্রসারণ’ বিষয়ক বিশেষ বাণিজ্য চুক্তি’ করার জন্য আলোচনার শুরুর ঘোষণায় সই করেন।

‘ফরেন অফিস কনসালটেশন’ চালুর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রেটনো মারসুদি।

মৎস এবং প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রেটনো মারসুদি সাগরে বেআইনিভাবে মৎস আহরণ বন্ধে ২ দেশের সহযোগিতা বৃদ্ধিতে একটি যৌথ ঘোষণায় সই করেন।

তাছাড়া সমন্বিত গ্যাস অবকাঠামোর উন্নয়নেও ইন্দোনেশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং ইন্দোনেশিয়ার জ্বালানি বিভাগ পেরতামিনার ভাইস প্রেসিডেন্ট গিনানজার সোফিয়ান এই সমঝোতা স্মারকে সই করেন।

প্রেট্রোবাংলার সচিব সৈয়দ আসাদুজ্জমান এবং পেরতামিনার ভাইস প্রেসিডেন্ট উইকো মিগানতরো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে

আপডেট টাইম : ০২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮