ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রোববার থেকে পুনঃনিবন্ধন না করলে সিম বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৬০ বার

মোবাইল সিম কার্ডের পুনঃনিবন্ধন শুরু হবে আগামী রোববার, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে রেজিস্ট্রেশন না করলে মোবাইল সিম বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করেন তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিম চালু রাখার ব্যাপারে।

তিনি বলেন, গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সে ব্যাপারে রোববারই তা গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করা হবে বলেো সিদ্ধান্ত হয়েছিল। তবে তা কার্যকর হয়নি বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রোববার থেকে পুনঃনিবন্ধন না করলে সিম বন্ধ

আপডেট টাইম : ১১:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫