ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অধিক শক্তিশালী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৪৭ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই ঠিক কিন্তু তার আদর্শে চির অমর হয়ে আছেন তিনি। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অধিক শক্তিশালী।

বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএম ইউ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, আমেরিকার জর্জ ওয়াশিংটনকে নিয়ে তো কোনো বিতর্ক নেই। বঙ্গবন্ধুকে নিয়ে কেন বিতর্ক থাকবে?

তিনি বলেন, মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হন। বঙ্গবন্ধুও দেশের মানুষের হাতে খুন হয়েছেন। গান্ধী, ওয়াশিংটন যেভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুও সেভাবে বাঙালির মনে স্থান করে নিয়েছেন।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি স্বপ্ন দেখি, শোক দিবসে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশে বিএনপির মহাসচিব, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা সবাই মিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবো।

মন্ত্রী বলেন, অনেক সংগঠন প্রথমবারের মতো শোক দিবস পালন করেছে। আমাদের সার্বজনীন আহ্বান এবার পুরোপুরি সফল না হলেও গণজাগরণের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, বিএসএমএমই’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অধিক শক্তিশালী

আপডেট টাইম : ১০:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫