ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

সব সিমেরই নিবন্ধন করতে হবে: প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭৫ বার

ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘আগামী তিন মাসের মধ্যে সব মোবাইল গ্রাহকের সিমকার্ড নতুন করে নিবন্ধন করতে হবে।’

মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সোমবার নির্দেশনা দিয়ে বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে। এতে তিন মাসের মধ্যে সকল গ্রাহকের সঙ্গে ডিলার এবং সিমকার্ড বিক্রেতার নিবন্ধন করতে বলা হয়েছে।’

এর আগে রবিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর এক বৈঠকে সিম নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়। সব সিমকার্ড নতুন করে নিবন্ধনের বিষয়ে তারানা হালিম বলেন, ‘অনেক গ্রাহক আগে নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, সব সিমকার্ড নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করার জন্য বিটিআরসিকে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নিবন্ধন কার্যক্রম পরিচালনার সময় মুঠোফোন অপারেটরদের বিজ্ঞাপনেও সিমকার্ড নিবন্ধন-সংক্রান্ত বার্তা প্রচার বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি। ফোকাস বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব সিমেরই নিবন্ধন করতে হবে: প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫