ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মিনিটেই স্মার্টফোনের ব্যাটারির অর্ধেক চার্জ হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফোনের ব্যাটারি দ্রুত চার্জ দেয়ার নতুন প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের গবেষণা বিভাগ ওয়াট ল্যাব এই ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করে। যা ব্যবহারে মাত্র ৫ মিনিটে ৪৮ শতাংশ ব্যাটারি চার্জ হবে। এটি প্রচলিত পদ্ধতির চেয়ে ১০ গুণ দ্রুত।

হুয়াওয়ে ফাস্ট চার্জিংয়ের এ প্রযুক্তি সম্প্রতি প্রকাশ করে। প্রতিষ্ঠানটির এক ভিডিওতে দেখানো হয়, জরুরি প্রয়োজনে অনেক সময় ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন ব্যবহারকারীদের বিপাকে পড়তে হয়। এ সমস্যা সমাধান করবে হুয়াওয়ের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

নতুন প্রযুক্তিতে মাত্র ৫ মিনিটে অর্ধেক চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি। তবে প্রযুক্তিটির সবচেয়ে বড় অসুবিধা হলো, ব্যাটারি চার্জ দিতে ফোন থেকে তা খুলতে হবে। এরপর তা ফাস্ট চার্জিং ডিভাইসের সঙ্গে যুক্ত করে চার্জ দিতে হবে।

বর্তমানে বেশিরভাগ ফোনে ব্যবহার করা হয় নন-রিমুভেবল ব্যাটারি। ফলে দ্রুত ব্যাটারি ফোন থেকে খুলে চার্জ দেয়া সম্ভব হবে না।
সূত্র : অ্যান্ড্রয়েডপিট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাঁচ মিনিটেই স্মার্টফোনের ব্যাটারির অর্ধেক চার্জ হবে

আপডেট টাইম : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮