ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট উপজেলার ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • ৪৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভুলারঝুম গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে আজ (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় মাঠে ভুলারঝুম সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চুনারুঘাট কালেঙ্গার রাজলক্ষ্মী, ২য় স্থান মাধবপুর উপজেলার মানিকচান ও ৩য় স্থান অধিকার করে চুনারুঘাট উপজেলার নালমুখা গ্রামের উড়ালপঙ্খি নামক ঘোড়া।

প্রথম স্থান অধিকারী ঘোড়া একটি ফ্রিজ, ২য় স্থান অধিকারী একটি রঙিন টেলিভিশন এবং ৩য় স্থান অধিকারী ঘোড়া একটি মোবাইল ফোন পায়। এছাড়া অন্যান্য বিজয়ীদের মধ্যেও পুরস্কার দেওয়া হয়।

এতে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া এবং মাধবপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ঘোড়া অংশ নেয়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সায়েদুল হক সুমন।

বিশেষ অতিথি ছিলেন-সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট ব্যুরো প্রধান আহসান হাবীব, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হোসাইন আলী রাজন, শানখলা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি এখলাছুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট উপজেলার ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮