ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্ব পালন করুন:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৮ বার

সরকারি কর্মকর্তাদের সংবিধান ও আইন মেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আজ ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে ৯৪ ও ৯৫তম আইন ও প্রশাসন কোর্স এবং ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণরত বিসিএস বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন “সংবিধান ও আইন মেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করুন।”
তিনি আরো বলেন, আমলাতন্ত্র শক্তিশালী না হলে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হয় না। সরকার পরিবর্তনশীল কিন্তু আমলাতন্ত্র নয়। কাজেই আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে মেরুদন্ড সোজা করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো দল সরকার চালাবে এটা আমলাতন্ত্রের বিষয় না। সরকারের পলিসির সঠিক বাস্তবায়ন করাই আমলাতন্ত্রের মূল দায়িত্ব।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণহীন এক অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধু সারা জীবন সে লক্ষ্যেই কাজ করে গেছেন। এজন্য তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান রচনা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা সংবিধান এবং মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে পিছিয়ে দেয়। সে অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে তিনি সরকারি কর্মকর্তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।
এসময় বিসিএস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ মোহসিনা ইয়াসমিনসহ প্রশিক্ষক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্ব পালন করুন:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ১১:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫