হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সাহেরা আক্তার সাথীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি জাকিয়া পারভীন মনি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারজানা ইসলাম বিপ্লবী, জেলা যুবমহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আশরাফুন্নেছা, শাকিলা চৌধুরী বীথি, পারভীন আক্তার, কাজী শাহনাজ, যুগ্মসাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া হক শোভা, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজনীন সুলতানা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর রাজিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক পারভীন খান,
সাবেক সাংগঠনিক সম্পাদক কিশোয়ারা সুলতানা সালমা প্রমুখসহ কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।পরে সম্মেলনে কেন্দ্রীয় যুব মহিলালীগের সভাপতি সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে সাহেরা আক্তার সাথী ও সাধারণ সম্পাদক হিসেবে ললিতা আক্তার বীথির নাম ঘোষণা করেন।
Reporter Name 





















