ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ভিটাবাড়ী যুব উন্নয়ন সংঘের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিনব্যাপী ভিটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমবাগানে আনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ২৮ জন ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন ফারুক হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সমাজসেবী মজিবুর রহমান,প্রাক্তন ইউপি সদস্য মনিরুল ইসলাম, শিক্ষক মোবারক হোসেন, মইনুদ্দিন সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ।

আবহমান গ্রাম বাংলার এই প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার মানুষ ওই বাগানে জড়ো হয়। প্রতিযোগিদায় প্রথম হয়েছেন জেলার শিবগঞ্জ উপজেলার বিমর্ষী গ্রামের টুটুল। দ্বিতীয় হয়েছেন গোমস্তাপুরের হোগলা গ্রামের মতিউর। যৌথভাবে তৃতীয় হয়েছেন শিবগঞ্জ চককীর্তির কাইমুল ও এসলাম। সন্ধ্যায় বিজয়ীদের টেলিভিশন, মোবাইল ফোন সেট ও সংকল অংশগ্রহণকারীর হাতে সান্তনা পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্রামবাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৬:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮