ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রীই সফল নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫৫ বার

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের কোনো মন্ত্রীই সফল নয়, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সফল প্রধানমন্ত্রী। তার দৃঢ় নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িক চেতনায়। শনিবার দুপুরে কক্সবাজার শহরে জন্মাষ্টমীর র‌্যালির আগে কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের মন্ত্রীদের সমালোচনা করে বলেন, সপ্তাহ শেষে মন্ত্রীরা যার যার এলাকায় চলে যাবে। এটা দেশের প্রতি, মন্ত্রীত্বের শপথের প্রতি ও প্রধানমন্ত্রীর প্রতি সুবিচার নয়।

তিনি বলেন, মন্ত্রীরা এলাকায় গিয়ে কোন্দল বাধান। এ ধরনের মানসিকতা, কলহ-কোন্দল থেকে দলকে বাঁচাতে হবে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের অবিশ্বাসের দেয়াল ভাঙ্গতে শুরু করেছে। আর তা সম্ভব হয়েছে শেখ হাসিনা বলিষ্ট নেতৃত্বের কারণে।

পরে মন্ত্রী জন্মাষ্টমীর র‌্যালীর উদ্বোধন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি এমপি, সাইমুম সরয়ার কমল, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি আই পি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা-সহ জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রী ছাড়া কোনো মন্ত্রীই সফল নয়

আপডেট টাইম : ০৬:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫