হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পুরাতন স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণের আয়োজন করে কিশোরগঞ্জ সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী খেলোয়াড়বৃন্দ।
Reporter Name 





















