ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

ডিআইটিএফ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৫৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (ডিআইটিএফ) রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গতিময়তা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি প্রত্যাশা করেন উৎকৃষ্টমানের পণ্যসম্ভার ও সেবা প্রদর্শনের মাধ্যমে ডিআইটিএফ-২০১৮ আরো আকর্ষণীয় হবে।

আজ (৩১ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

১ জানুয়ারি থেকে ঢাকায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে মাসব্যাপী ২৩তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০১৮’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

এ উপলক্ষে তিনি মেলায় অংশগ্রহণকারী সব দেশি-বিদেশি প্রতিষ্ঠান, রপ্তানিকারক, আমদানিকারক ও সরবরাহকারীসহ ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে প্রতিবছর ডিআইটিএফ’র আয়োজন একটি সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ। সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতির দ্রুত বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) কেবল পণ্য প্রদর্শন ও বিপণনের স্থান নয়, বরং ইতোমধ্যে তা নগরবাসীর নির্মল বিনোদনের অন্যতম কেন্দ্রেও পরিণত হয়েছে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা পণ্যের প্রদর্শনের পাশাপাশি দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রপ্তানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

ডিআইটিএফ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭