ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন হয়েছে।গতকাল সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান কেয়া, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপন কুমার দত্ত প্রমুখ।

এসময় পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানীসহ মেডিকেল অফিসার, উপ-সহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে ৩০ ডিসেম্বর’-১৭ থেকে ৪ জানুয়ারি-১৮ পর্যন্ত দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করবে পরিবার পরিকল্পনা বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন হয়েছে

আপডেট টাইম : ১২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭