ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৫০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যসেবা আরও সহজভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের অর্থ দ্বারা সংগৃহীত সরকারি অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিশু মৃত্যুহার কমানো, পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু খাদ্য অনিয়মের কারণে ডায়বেটিসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তাই এখানে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসার যন্ত্রপাতি সংরক্ষণ ও নষ্ট অ্যাম্বুলেন্স মেরামতে আপদকালীন বাজেট রাখা উচিত। যেভাবেই হোক স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এটা আমাদের নীতি। সংবিধানেও বঙ্গবন্ধুর নির্দেশ রয়েছে। কাজেই আজ যে অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে, আমি আশা করি তা মানুষের সেবায় কাজে লাগবে।

দ্বীপ ও হাওর অঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্স নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হাওর-বাওর ও দ্বীপ অঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। নৌ-অ্যাম্বুলেন্স দেশীয় উদ্যোক্তারাই তৈরি করতে পারে। এটা কঠিন কোনো কাজ নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭