ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শীতের সকালে শিশির ভেজা মাঠজুড়ে সরিষার হলুদ বরণ ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ২৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অল্প কয়েকদিন আগেই মাঠ থেকে ঘরে উঠেছে আমন ধান। এখন সেই জমিতেই শোভা পাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। বাতাস ঢেউ তুলছে সেই হলুদের বুকে। শীতের সকালে শিশির ভেজা ফসলের মাঠের এমন সৌন্দর্য দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের বোদা উপজেলার ধনীপাড়ার।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌসুমটা এখন সরিষার। তাই গ্রামের মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। হলুদে ছেয়ে গেছে আদিগন্ত ফসলের ক্ষেত। মাঠজুড়ে তাই ফুলের মধু আহরণে ব্যস্ত মৌমাছির গুনগুনিয়ে ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে।

Related image

শীতের সকালে মাঠজুড়ে শর্ষে ফুলের হলুদ চাদরের মোহনীয় দৃশ্য উপভোগ করতে আলো ফোটার আগেই ফসলের মাঠের উদ্দেশে যাওয়া। তখন সকাল সাড়ে ৬টা। হিম কুয়াশায় মোড়ানো শর্ষের ক্ষেত নয়ন জুড়িয়ে দেয়।

বেলা তখন ৭টা। ঘোর-লাগা কুয়াশা অনেকখানিই বিদায় নিয়ে সূর্য উঁকি দিচ্ছে পুব আকাশে। দুই চোখ হলুদাভ উজ্জ্বল রঙে ডুবে গেলো। যেন তেন হলুদ নয়, একবারে স্বর্ণাভ হলুদ। সরিষা ক্ষেতের সেই হলুদ রং যেন আকাশে মিশেছে, সঙ্গে কচি সরষে ফুল দুলছে উত্তুরে হাওয়ায়।

Related image

ধীরে ধীরে সরিষা ক্ষেতের দিকে এগিয়ে যেতে যেতে চোখ জুড়িয়ে যায়। নাকে আসতে থাকে সরিষার সৌরভ। সেই সৌরভে রয়েছে ভিন্ন ধরনের এক মাদকতা। সম্ভবত সেই মাদকতার কারণেই মৌমাছিরা ভিড় জমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শীতের সকালে শিশির ভেজা মাঠজুড়ে সরিষার হলুদ বরণ ফুল

আপডেট টাইম : ১২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭