ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভৈরবের নদীতে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার বিভিন্ন ঐতিহ্য। হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। বিজয়ের মাসে ব্যাতিক্রমী এ আয়োজনে খুশি হাজারো দর্শক।

নৌকা বাইচে অংশ নিয়ে খুশি নবীন ও প্রবীণ মাঝিরাও। আগামীতে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজনের উদ্যোগ নেবে বলে জানালেন জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা। জেলার ৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে জড়ো হয় হাজারো দর্শক। বিজয়ের মাস সাধারণ মানুষের কাছে আরো আনন্দঘন করে তুলতে মেহেরপুরের ভৈরব নদীতে নৌকা বাইচের আয়োজন করে জেলা প্রশাসন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই মূলত এ আয়োজন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার আমদহ ইউনিয়ন এবং রানার্স আপ হয় একই উপজেলার কুতবিপুর ইউনিয়ন।

এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ পরিচালক খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভৈরবের নদীতে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭