হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত (০৫ ডিসেম্বর) সকালে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান কেয়া, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) একে এম গোলাম মোর্শেদ ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা শাহানাজ পারভিন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী।
উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠান সেরা সংগঠক বিবেচিত হয়েছে।
Reporter Name 






















