ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ট্যাক্সিই এখন নিউইয়র্কের পর্যটকদের হোটেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩২৩ বার

খরচ বাঁচাতে হোটেলের পরিবর্তে ভাড়া গাড়িতে রাত কাটাচ্ছেন, নিউইয়র্কে ঘুরতে আসা অনেক পর্যটক। সাধারণ মানের একটি হোটেলে থাকতে যেখানে ২০০ ডলার প্রয়োজন, সেখানে গাড়িতে রাত কাটাতে খরচ করতে হয় মাত্র ২২ ডলার। বিদ্যুৎ, পানি, বাথরুমের সুযোগ না থাকলেও, এ ব্যবস্থাকে রোমাঞ্চকর অভিজ্ঞতা বলেই ব্যাখ্যা করছেন পর্যটকরা।

ছয় মাস আগে অভিনব এক উদ্যোগ নেন জোনাথন পাউলে। নিউইয়র্কে ঘুরতে আসা পর্যটকদের রাত কাটাতে গাড়ি ভাড়া দেয়া শুরু করেন তিনি। বর্তমানে একটি হলুদ ট্যাক্সি ও দুটি ক্যাম্পার ভ্যান ভাড়া দিচ্ছেন পাউলে। এসব গাড়িতে রাত কাটাচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা।

অতিথিদের অভিজ্ঞতা সুখকর করতে বেশ সচেষ্ট জোনাথন পাউলে। চার চাকার হোটেল কক্ষটি নিজেই প্রতিদিন পরিষ্কার করেন। পর্যটকদের যাবতীয় প্রয়োজন মেটাতেও নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন পাউলে।

জোনাথাওন পাউলে বলেন, “অতিথিরা যেন সহজে বাথরুম, ক্যাফে বা ওয়াই-ফাই সুবিধা পায়, সেব্যাপারে তাদের সহযোগিতা করি আমি। এমন জায়গায় গাড়ি পার্ক করি যেখান থেকে সহজেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাতায়াত করা যায়। পাঁচ বছর ধরে এ শহরে আছি আমি, থাকার জন্য এটি দারুণ একটি জায়গা।”

বৈধভাবে পার্ক করা গাড়িতে রাত কাটাতে কোন আইনি বাধা না থাকায় নিশ্চিন্তেই এসব গাড়ি ভাড়া করে পর্যটকরা।

একজন পর্যটক জানালেন, “এখান থেকে লং আইল্যান্ড শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। অল্প সময়ের জন্য এর চেয়ে ভালো থাকার ব্যবস্থা আর হয় না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ট্যাক্সিই এখন নিউইয়র্কের পর্যটকদের হোটেল

আপডেট টাইম : ১২:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫