ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

নিউইয়র্কে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গাইবেন প্রবাসীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৬২ বার

দেশের সীমানা পেরিয়ে এবার নর্থ আমেরিকার নিউইয়র্কে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গাইবেন প্রবাসীরা। এই উদ্যোগ নিয়েছে নর্থ আমেরিকার প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যাবল অপরারেটর টোটাল ক্যাবল।

নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে পৃথক দিনে একসঙ্গে কয়েক হাজার বাংলাদেশি সমবেত কণ্ঠে গাইবেন জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’।

আগামী ১৩ সেপ্টেম্বর ব্রঙ্কসের পার্কচেস্টারে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী পথমেলার আদলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ মেলা।

টোটাল ক্যাবল ও নিউইয়র্কের বাংলা টিভি চ্যানেল টিবিএন টোয়ান্টিফোরের সিইও আহমদুল বারভূঁইয়া পুলক বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ নিয়েছি। টোটাল ক্যাবল প্রতিষ্ঠার পর থেকেই ‘আমরা বাংলায় কথা বলি’ স্লোগান নিয়ে পথ চলছি ।

আয়োজক সূত্রে জানা গেছে, হাজারো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার এ উদ্যোগের নেতৃত্ব দেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। তাদের সাথে নিউইয়র্কের শতাধিক শিল্পী অংশ নেবেন।

ব্রঙ্কস ও কুইন্সে প্রায় ১০ হাজার এবং ব্রুকলিনে বিশ হাজারেরও অধিক প্রবাসী বাংলাদেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলাবেন বলে আশা করছেন তারা।

অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীতের পাশাপাশি অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এবং ‘ওরা আমার মুখের ভাষা কাইরা দিতে চায়’ গান দুটিও গাওয়া হবে। পরবর্তীতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে এ আয়োজনটি করার ঘোষণা দেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

নিউইয়র্কে ‘হাজারো কণ্ঠে সোনার বাংলা’ গাইবেন প্রবাসীরা

আপডেট টাইম : ১০:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫