ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে গতকাল কারখানার ফটকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কারখানার সর্বস্তরের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা।

মানববন্ধন ও মিছিল শেষে আশুগঞ্জ সার কারখানার সিবিএর সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহসভপতি হাজি তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল, সরকার আমিনুল হক প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর পর থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ সার কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বলেন, অবিলম্বে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ না দিলে আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আশুগঞ্জ সার কারখানা থেকে সার সরবরাহ বন্ধসহ রাজপথ, রেলপথ অবরোধ করে গ্যাস সংযোগ দিতে সরকারকে বাধ্য করা হবে।

এদিকে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কারখানার প্রধান গেট বন্ধ রেখে সমাবেশ করায় কারখানা থেকে সাত জেলায় সার সরবরাহ দুই ঘণ্টা বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭