ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে নদীখননের কার্যক্রম হাতে নিয়েছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • ৩৫০ বার
হাওর বার্তা ডেস্কঃ নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, নদীপথকে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করে সরকার সারাদেশে নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে।
উত্তরাঞ্চলের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অঞ্চলের বাহাদুরাবাদ-বালাসীঘাট নৌপথ আবার চালু হতে যাচ্ছে। এই নৌ-পথ চালু হলে এই অঞ্চলের মানুষের চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে।
পঞ্চগড়-দিনাজপুর-নওগাঁ-পাবনা নৌপথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে আজ দুপুরে জেলার আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ চত্বরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী এসব কথা বলেন।
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, নৌ-পথের উন্নয়ন আবশ্যিকতা উপলব্ধি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশের নদীগুলো খননের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারপর থেকে নদী খনন কার্যক্রমের আর কোনো অগ্রগগিত হয়নি। বর্তমান সরকার পুনরায় সেই গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে।
দেশের নৌ-পরিবহনখাতে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের সময় চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং মংলা সমুদ্রবন্দর আবার জেগে উঠেছে। ইতিপূর্বে এখাতে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়েছে। কিন্তু আমাদের উদ্যোগে কেবল গত একবছরে লাভ হয়েছে ৭০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরের বর্তমান রিজার্ভ সাড়ে ৯ হাজার কোটি টাকা-একথা উল্লেখ করে শাহাজাহান খান বলেন, পদ্মাসেতুর কাজ দেশের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে। এর নির্মাণ কাজ এগিয়ে চলছে। আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সারাদেশে নদীখননের কার্যক্রম হাতে নিয়েছে সরকার

আপডেট টাইম : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭