ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটিতে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান দিয়ে আজ (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 বিটিআরসি’র হিসেবে, দেশে চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার।

এরমধ্যে সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩৮ লাখ।

রবি’র সঙ্গে এয়ারটেল মিলে রবি’র গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ ১১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার এবং রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৪১ হাজার।

অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে পরিসংখ্যান তৈরি করে বিটিআরসি।

এদিকে সেপ্টেম্বরের শেষ নাগাদ ইন্টারনেট গ্রাহক সংখ্যা হয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৭ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার, ওয়াইম্যাক্স ৯০ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ৫৩ লাখ ২১ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

আপডেট টাইম : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭