ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সনির সেই সাইবার শট ক্যামেরা এবার ফোনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সনির সাইবার শট ক্যামেরার কথা অনেকেই হয়তো শুনে থাকবেন। এই ক্যামেরার খ্যাতি ছিল জগৎ জোড়া। যখন স্মার্টফোনের প্রচলন খুব বেশি একটা শুরু হয়নি, তখন শৌখিন মানুষরা ছবি তোলার জন্য বেছে নিতেন সনির সাইবার শট ক্যামেরা। এবার এই সাইবার শট ক্যামেরা মিলবে সনির নতুন ফোনে। সনি সম্প্রতি ঘোষণা দিয়েছে সাইবার ক্যামেরা ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনার। এই ফোনটির মডেল সনি এক্সপেরিয়া সাইবার শট। ফোনটিতে থাকছে ৪ জিবি র‌্যাম এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে।

সনির নতুন এই ফ্লাগশিপ ডিভাইস ডিভাইসটির ক্যামেরাকে প্রাধান্য দেয়া হয়েছে। স্টোরেজের জন্য ফোনটিতে ৫১২ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে আছে দুইটি ২৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সনি এক্সপেরিয়া সাইবার শট ফোনটিতে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য এতে আছে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

২০১৮ সালের জানুয়ারি মাসে ফোনটি বাজারে আসবে। এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৫১৫ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সনির সেই সাইবার শট ক্যামেরা এবার ফোনে

আপডেট টাইম : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭