ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ২০ কোটি ৭০ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের সুরক্ষা দিতে চলতি বছরের এপ্রিল থেকে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট বন্ধে অভিযান শুরু করে। অনেক ভুয়া আইডি বন্ধও করে ফেসবুক। কিন্তু এরপরও ভুয়া অ্যাকাউন্ট বন্ধ না হওয়ায় পরে সরাসরি ফেক অ্যাকউন্ট মুছে ফেলা শুরু করে ফেসবুক। কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না ভুয়া অ্যাকাউন্ট।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ২০ কোটি ৭০ লাখ। কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ভুয়া অ্যাকাউন্ট।

গত ছয়মাস ধরেই ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। সাম্প্রতিককালে ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে হিংসা এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে। তাই পোস্টের বিষয়বস্তু সম্পর্কে ফেসবুককে আরও দায়িত্বশীল হতে বলেছিল বিভিন্ন সংস্থা। এরই প্রেক্ষিতে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ২০ কোটি ৭০ লাখ

আপডেট টাইম : ১২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭