ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দাম নাগালে আসছে জনপ্রিয় শাওমির ওয়াই সিরিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এমনিতেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন শাওমির রেডমি সিরিজের স্মার্টফোন। ভারত ও এর আশপাশের বাজারে তো বিক্রির শীর্ষস্থানীয়দের একটা শাওমি।

রেডমি নোট সিরিজের নতুন কোনো মডেল এলেই তা ফুরিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ভারতের বাজারে এই চাইনিজ নির্মাতা রেডমির ওয়াই সিরিজের ফোন আনার ঘোষণা দিয়েছে। বিষয়টি যেমন আকর্ষণীয়, তেমনই চিন্তার বিষয় প্রতিযোগীদের জন্যে। আসতে চলেছে শাওমি রেডমি ওয়াই১ এবং ওয়াই১ লাইট।

বিশেষজ্ঞরা এ নিয়ে আলোচনাও করেছেন। তাদের মতে, ভারত বা বাংলাদেশ এবং আশপাশের বাজারে শাওমির সঙ্গে শক্ত পাল্লা দিতে বেশ কয়েকজন প্রতিযোগী উঠেপড়ে লেগেছে। এমনিতেই নোট এবং এ সিরিজের কয়েকটি মডেল খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ক্রেতার মন জয় করেছে। তবুও আরেকটি সিরিজ এনে নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে চায় শাওমি।

কিন্তু এতে কী বিশেষ কিছু থাকবে? এ প্রশ্নেও জবাবও খোঁজার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা।

এমআইইউআই ৯ এবং সফটওয়্যারে ভিন্নতা থাকবে নতুন সিরিজের স্মার্টফোনে। অ্যান্ড্রয়েডে বড় ধরনের আপডেট থাকবে এই সিরিজে। এখনো এটাকে নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে নতুন কোনো পরিবর্তন যে আসতে চলেছে, তা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়।

ভারতের বাজারে ওয়াই১ লাইট বিক্রি শুরু হবে নভেম্বরের ৮ তারিখ থেকে। সেখানে দাম ধরা হয়েছে ৬৯৯৯ রুপি। এটা অবশ্য রেডমি ওয়াই১ এর চেয়ে কম স্পেসিফিকেশনের হবে। জানা গেছে, এর ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে নিরাপত্তায় থাকবে গরিলা গ্লাস ৩। স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড-কোর এসওসির সঙ্গে থাকবে ২ জিবি র‍্যাম। অভ্যন্তরে থাকবে ৩২ জিবি স্টোরেজ। পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে থাকবে ৫ মেগাপিক্সেল। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩০৮০এমএএইচি।
সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দাম নাগালে আসছে জনপ্রিয় শাওমির ওয়াই সিরিজ

আপডেট টাইম : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭