ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাজারের পাঁচটি ওয়াটারপ্রুফ স্মার্টফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৩৬৬ বার
হাওর বার্তা ডেস্কঃ বৃষ্টির দিনে বাইরে বেরোলেই মনে হয়, ‘যদি স্মার্টফোনটা ওয়াটারপ্রুফ হত !’। কারণ, অনেক দামী স্মার্টফোন ভিজে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন বাজারে ওয়াটারপ্রুফ ও ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন পাওয়া যায়। এসব অ্যান্ড্রয়েড ফোন জলে পড়ে গেলেও নষ্ট হয় না। এমনকি এসব স্মার্টফোনে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছবি তোলার সুবিধাও আছে।
এখনকার অনেক স্মার্টফোন সংস্থায় আইপি ৬৭ ও ৬৮ রেটিংয়ের ফোন তৈরি করছেন। এসব রেটিংপ্রাপ্ত ফোন জলের স্পর্শে নষ্ট হয় না। তবে অনেক ফোনের ক্ষেত্রে ওয়াটারপ্রুফ দাবি করা হলেও তা জল পড়লে নষ্ট হতে পারে। তাই ফোন কেনার আগে এ সম্পর্কে জেনে রাখা ভালো। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই বাজারে ওয়াটারপ্রুফ ফোনগুলি কি কি?
গ্যালাক্সি নোট 
সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ নোট ৮। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোনটি আইপি ৬৮ রেটিংয়ের। স্যামসাংয়ের তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের কোয়াড এইচডি প্লাস (২৯৬০ বাই ১৪৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়ে আকারে বড়। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র‍্যাম। স্মার্টফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস সিরিজের প্রসেসর ব্যবহৃত হয়েছে। এবারে নোট ৮ স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে ডুয়াল ক্যামেরা সেটআপ ফিচারটিকে তুলে ধরছে স্যামসাং। প্রথমবারের মতো পেছনের দিকে দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহৃত হয়েছে। এর মধ্যে একটি এফ/ ১.৭ অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও আরেকটি এফ/ ২.৪ অ্যাপারচারের টেলিফটো জুম লেন্স। এর সামনে রয়েছে এফ/ ১.৮ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেন্সর। পেছনের দুটি ক্যামেরাতেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) থাকছে। নোট ৮ স্মার্টফোনটির ব্যাটারি ৩ হাজার ৩০০ মিলি-অ্যাম্পিয়ার। এ স্মার্টফোনের দাম হবে ৯৪ হাজার ৯০০ টাকা।
এস এস  প্লাস
স্যামসাংয়ের আইপি ৬৮ রেটিংয়ের আরও দুটি স্মার্টফোন হচ্ছে গ্যালাক্সি এস ৮ ও এস ৮ প্লাস। এ বছরের এপ্রিল মাসে এ ফোন দুটি বাজারে আসে। গ্যালাক্সি এস ৮ সম্পর্কে স্যামসাংয়ের ভাষ্য, দারুণ হার্ডওয়্যার নকশার ফোনটিতে অত্যাধুনিক অনেক প্রযুক্তি যুক্ত রয়েছে। এতে আছে বেজেল-লেস ইনফিনিটি ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইন্টারফেস বিক্সবি। এতে উন্নত ক্যামেরা, কাটিং-এজ প্রযুক্তি, বাড়তি কার্যক্ষমতা, আইরিশ স্ক্যানার, ফেশিয়াল রিকগনিশনসহ বাড়তি মোবাইল নিরাপত্তাব্যবস্থা যুক্ত হয়েছে।
 (২০১৭)
স্যামসাংয়ের তৈরি আরেকটি স্মার্টফোনে আইপি ৬৮ ব্যবহার করা হয়েছে। এ-৭ (২০১৭) সংস্করণটিতে ৫.৭ ইঞ্চি পর্দার নিচের দিকে রয়েছে হোম বাটন। সেখানে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে সুপার অ্যামোলেড। স্যামসাংয়ের নিজস্ব এক্সিনয়েস ৭৮৭০ অক্টা–কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে এতে। ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের র‍্যাম দেওয়া হয়েছে ৩ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
হুয়াওয়ে পি১০
এই বছরে দেশের বাজারে হুয়াওয়ের ফ্লাগশিপ ফোন পি১০ এবং পি১০ প্লাস উন্মুক্ত করে। এ ফোন দুটি আইপি ৬৭ মানের। অর্থাৎ, এ দুটি ফোন ওয়াটারপ্রুফ। দুটিতে ব্যবহার করা হয়েছে জার্মানির লাইকার ডুয়েল লেন্সসমৃদ্ধ ক্যামেরা। ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে দ্রুততম সময়ে চার্জিং প্রযুক্তি হুয়াওয়ের সুপারচার্জ। এ ছাড়া ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নুগাট ৭.১ এবং হুয়াওয়ের নিজস্ব ইন্টারফেস ইএমইউআই ৫.১। দ্রুতগতিতে কর্ম সম্পাদনের জন্য হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট, ২.৪ গিগাহার্টজ কর্টেক্স এ৭৩ ও ১.৮ গিগাহার্টজ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। চোখধাঁধানো গ্রাফিক্স উপভোগ করতে যুক্ত করা হয়েছে মালি-জি ৭১ এমপি-৮ জিপিউ। ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি বা রমের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে হ্যান্ডসেটটির ধারণ ক্ষমতা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আছে ফোরজি প্রযুক্তির ডুয়েল সিম ব্যবহারের সুবিধা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাজারের পাঁচটি ওয়াটারপ্রুফ স্মার্টফোন

আপডেট টাইম : ০২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭