ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নকিয়া-৯ স্মার্টফোন এ যা থাকছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নকিয়া ৯ স্মার্টফোন তৈরি করছে এইচএমডি গ্লোবাল। যদিও নকিয়ার পক্ষ থেকে এই ফোন নিয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে অনলাইনে ফাঁস হয়ে যাওয়া তথ্যমতে, টেক এক্সপার্টরা জানিয়েছেন নকিয়ার নতুন এই স্মার্টফোন হবে বিশেষ ডিজাইনের। এতে থাকছে বাঁকানো ডিসপ্লে ও পেছনে ডুয়াল ক্যামেরা।

নকিয়া ৯ স্মার্টফোন সম্প্রতি বাজারে আসা মার্কিন সংস্থা অ্যাপলের আইফোন ৮ সিরিজের মতো হতে পারে। এর পেছনে গ্লাস বা কাচ ব্যবহৃত হবে। প্রিমিয়াম ফোন হিসেবে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক বাদ দিচ্ছে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি গুগল পিক্সেল স্মার্টফোনেও অডিও জ্যাক বাদ দেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে, নকিয়া ৯ স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

নকিয়া ৯ স্মার্টফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের দুটি ভার্সনে পাওয়া যাবে। এ ছাড়া আইপি ৬৮ সনদ থাকায় ফোনটি ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ। এতে ১২৮ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। নকিয়া ৯ স্মার্টফোনটিতে আইরিশ স্ক্যানার থাকতে পারে বলেও জানা গিয়েছে।

অ্যাপল ও স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নকিয়া ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এইচএমডির। এর দাম হতে পারে ৭৫০ ইউরো। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নকিয়া-৯ স্মার্টফোন এ যা থাকছে

আপডেট টাইম : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭