ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফেসবুকের প্রোফাইল ছবি আর চুরি করা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৩৭০ বার
হাওর বার্তা ডেস্কঃ ভারতে পরীক্ষামূলকভাবে প্রোফাইল পিকচার গার্ড নামে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। প্রোফাইলের ছবি ডাউনলোড, স্ক্রিনশট বা শেয়ার করার ক্ষেত্রে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। প্রোফাইলের ছবি ডাউনলোড ঠেকাতে ভারতীয় ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি অভিযোগ করেছেন। তাই পরীক্ষামূলক প্রচারের জন্য ভারতকেই বেছে নিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
কোম্পানির পক্ষে এক বার্তায় বলা হয়, ‘আমরা শুনেছি ভারতে মানুষ তাদের প্রোফাইল পিকচারে অধিক নিয়ন্ত্রণ চাইছে। আমরা এক বছর ধরে এ ব্যপারটা সুরাহা করার চেষ্টা করছি। আজ আমরা একটি নতুন ফিচার যোগ করতে যাচ্ছি, যা ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তা দেবে।’
ভারতীয়রা পরবর্তী লগ ইন থেকেই এই ফিচার ব্যবহারের নির্দেশনা পাবেন। ডাউনলোড, শেয়ার বা মেসেজের মাধ্যমে প্রোফাইল পিকচার অন্যদের পাঠানো থেকে আটকাবে এই ফিচার। এ ছাড়া ফ্রেন্ডলিস্টে না থাকা কেউই ছবিতে নিজেকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এমনকি ছবির স্ক্রিনশট নেয়াও বন্ধ করা যাবে। এই গার্ড ফিচার চালু করা হলে প্রোফাইল পিকচারের চার ধারে নীল রঙের বর্ডার দেখা যাবে।
ফেসবুক আরও জানিয়েছে, প্রোফাইল পিকচার দেয়া নিয়ে সবাই নিরাপদ বোধ করেন না। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই ফিচার কাজ করবে। খুব তাড়াতাড়িই বাংলাদেশসহ অন্যান্য দেশে এই ফিচার পাওয়া যাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফেসবুকের প্রোফাইল ছবি আর চুরি করা যাবে না

আপডেট টাইম : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭