ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

মসজিদ আলোকিত করেছে পুরো গ্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একেবারে অজপাড়াগাঁ তাদমামেত। ৪০০ বাসিন্দার গ্রামটিতে বেশিরভাগ মানুষের নেই কোনো গাড়ি, মোবাইল ফোন বা ইন্টারনেট সুবিধা। বিদ্যুৎ সুবিধাও ছিল নাগালের বাইরে। ফলে শীতের দিনে তীব্র কষ্টের মধ্যে যেত গ্রামবাসীর জীবন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। গ্রামের বেশির ভাগ ঘরেই পৌঁছেছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের উৎস একটি মসজিদ।

বিবিসির খবরে বলা হয়, মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় অবস্থিত গ্রামটির মসজিদের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। সেগুলো থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ মসজিদটির চাহিদা মিটিয়ে আলো পৌঁছে দিচ্ছে গ্রামের বেশিরভাগ ঘরে।

এ বিষয়ে জার্মানির সরকারি সংস্থা জার্মান করপোরেশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জিআইজেড) কর্মকর্তা জ্যান-ক্রিস্টোফার কুন্টজ জানান, এটা মরক্কোর প্রথম পরিবেশবান্ধব শক্তিচালিত মসজিদ। তাদমামেতের এই মসজিদ একেবারেই আলাদা। এটি বিদ্যুৎশক্তি ব্যবহারে অন্য মসজিদগুলোকে পথ দেখাবে। তিন বছর আগে মরক্কো সরকারের ‘গ্রিন মস্ক প্রজেক্টের’ অধীনে মসজিদটি নির্মাণ করা হয়।

তাদমামেত গ্রামের প্রধান ইব্রাহিম বলেন, ‘আগে স্কুলে আলোর ব্যবস্থা ছিল না। এখন আলো থাকে। তাই শিক্ষার্থীরা যেকোনো সময়ে পড়ালেখা করতে আসতে পারে।’

উত্তর আফ্রিকার দেশ মরক্কো একটি মুসলিমপ্রধান দেশ। প্রায় সাড়ে তিন কোটি মানুষের দেশটিতে প্রায় ৫১ হাজার মসজিদ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

মসজিদ আলোকিত করেছে পুরো গ্রাম

আপডেট টাইম : ০৯:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭