ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার আল-আকসা দখলের পথে ইসরায়েল, জরুরি বৈঠকে জর্ডান

গণ বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিড়ম্বনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দিন দিন নেটওয়ার্ক বিড়ম্বনা বেড়েই চলেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্নতা শিক্ষার্থীদের পাঠসহ অন্যান্য প্রয়োজনীয় কাজকে নিশ্চিতভাবেই ব্যাহত করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শ্রেণিকক্ষে নেটওয়ার্ক পাওয়া যায় না। যা পাওয়া যায় তাও আবার কথা স্পষ্ট শোনা যায় না। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠ, একাডেমিক ভবন বিশ্ববিদ্যালয়ের আশপাশের ফুলেরটেক, খেজুরটেক, ছাত্রী হোস্টেল, ঘোড়াপীর মাজার এলাকায়ও একই সমস্যা রয়েছে।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু এই যদি হয় নেটওয়ার্কের অবস্থা ২০১৭ সালে। তাহলে দেশ কীভাবে ডিজিটাল হবে। এমনই সব অভিযোগ করেছেন ক্যাম্পাসলাইভের কাছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, প্রতিনিয়ত আধুনিক নেটওয়ার্ক থেকে বঞ্চিত হচ্ছি। গুরুত্বপূর্ণ সময়গুলোতে কলড্রপ বেশি হয়ে থাকে। যা সময় এবং অর্থ অপচয় করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তনুজা চক্রবর্তী জানান, নেটওয়ার্কের যে বাজে অবস্থা তাতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো সামনের দিনগুলাতে অনেক বেশি গ্রাহক হারাবে।

এ ব্যাপারে একাধিকবার গণমাধ্যমে সংবাদ হলেও শিক্ষার্থীরা কোনো সুফল পায়নি। এখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা নেটওয়ার্কের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

গণ বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক বিড়ম্বনা

আপডেট টাইম : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭