হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে সেনাদের গুলিতে নিহত এক রোহিঙ্গা মুসলমান নারীর দুগ্ধ পোশ্য শিশু মৃত মায়ের দুধ পানের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, এক মৃত মায়ের স্তন পান করছে অবোধ শিশু! মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ওই দেশে চরম মানবিক সংকট চলছে বলে যে খবর দিয়েছে তা প্রতিফলন ঘঠেছে এই মর্মান্তিক দৃশ্যে!
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের অন্তত ২৬ শ’ বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে এবং ৪০০ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে । সংস্থাটি জানায়, মিয়ানমার থেকে পাওয়া নতুন উপগ্রহ-চিত্রে রোহিঙ্গা মুসলিম গ্রামের ২৬ শ’র বেশি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার চিত্র দেখা গেছে। এসব ছবি গভীরভাবে উদ্বেগজনক।
রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে মিয়ানমার বাহিনির ধ্বংসলীলার মাত্রা যা ভাবা হয়েছিল, তার চাইতে অনেক বেশি বলে ধারণা করছেন তারা। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, মিয়ানমারের সৈন্যরা তাদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে।
অন্যদিকে জাতিসংঘের অনুমান অনুযায়ী এখন পর্যন্ত ৭৫ হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। অন্য আরো প্রায় ২০ হাজার লোক সীমান্ত এলাকায় নাফ নদীর তীর বরাবর আটকে আছে। সেখানে এখন চরম মানবিক সংকট চলছে।
মিয়ানমারের সেনাবাহিনী নতুন করে দমন অভিযান শুরুর পর গত এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ত্রাণ শিবিরগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত রোহিঙ্গা ইতিমধ্যে আশ্রয় নিলেও প্রতিদিন এ সংখ্যা বেড়ে চলছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।
ইউএনএইচসিআরের আঞ্চলিক মুখপাত্র ভিভিয়ান ট্যান আল-জাজিরাকে বলেছেন, গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর কমপক্ষে ৭৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে। আরো কয়েক হাজার বাংলাদেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘ এদের অধিকাংশই অবসন্ন, কেউ বলছে তারা কয়েক দিন ধরে অনাহারে এবং কেউ বলছে গত কয়েকদিনের ঘটনায় তারা মানসিকভাবে বিধ্বস্ত।
Reporter Name 






















