হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় শওকত আলী নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে শওকতের কর্মস্থলের পাশেই এ ঘটনা ঘটে।
নিহত শওকতের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়।
এদিন সকাল পৌনে আটটার দিকে শওকত কর্মস্থল কুয়ালালামপুরের জালান ইম্বির আল মাহমুদিয়া রেস্টুরেন্টে কাজে আসলে ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শওকত আল মাহমুদিয়া রেস্টুরেন্টে কাজ করতেন।
Reporter Name 

























