ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৫৩ বার
হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন প্রধানমন্ত্রী সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড অনার প্রদান করবে।পরে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।
জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক  পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৩ আগস্ট গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর  সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার  কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন  সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে উড়ছে কালো পতাকা।
প্রধানমন্ত্রীর সফরকে  ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র‌্যাব-পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান জানান, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তার সঙ্গে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের সবার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্ট প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন

আপডেট টাইম : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭