ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

পূর্ব লন্ডনে দু’তরুণের ওপর এসিড নিক্ষেপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় দু’জন টিনেজের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, তাদের ওপর ‘অজ্ঞাত তরল পদার্থ’ ছোড়া হয়েছে। এ জন্য মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭াটায় ওই এলাকার রোমান রোড বন্ধ করে দেয় পুলিশ। ক্রিস লেনন নামে একজন টুইটার ব্যবহারকারী এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় একজন টিনেজার খালি গায়ে। তার মুখে পানি ছিটাচ্ছেন। তার কাছে এগিয়ে যাচ্ছেন প্যারামেডিকের সদস্যরা। আরেকজন টিনেজকে দেখা গেছে ফুটপাতের ওপর বসে আছেন। তিনি দ্রুত চিকিৎসা চাইছেন। এ ঘটনায় কিছু ছবিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, কারো ব্যবহার করা একটি জ্যাকেট গলে যাচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, তারা এ ঘটনাকে সন্দেহজনক বস্তু দিয়ে হামলা হিসেবে দেখছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয় নি। আক্রান্ত ওই দু’টিনেজারকে হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন টেলিগ্রাফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

পূর্ব লন্ডনে দু’তরুণের ওপর এসিড নিক্ষেপ

আপডেট টাইম : ১২:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭