ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

আওয়ামী লীগ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩৩২ বার
হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ১৬ কোটি মানুষের আস্থা ও সমর্থনের প্রতীকে পরিণত হয়েছে।’
বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘৪২ বছর আগে বঙ্গবন্ধু যে মশাল জ্বালিয়ে রেখে গিয়েছিলেন তাঁর সুযোগ্য উত্তরসূরীরা আজও নিষ্ঠার সঙ্গে তা বহন করে চলেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ১৬ কোটি মানুষের আস্থা ও সমর্থনের প্রতীকে পরিণত হয়েছে।’
শেখ হাসিনা বলেন, রূপকল্প ২০২১ এর অধীনে ঘোষিত সময়ের আগেই একটি সুখী, সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের জন্য আওয়ামী লীগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে বাংলাদেশ ২০৪১ সালের আগেই সমৃদ্ধ দেশে পরিণত হবে। আত্ম-সম্মানবোধ নিয়ে আমাদেরকে বায়ান্ন ও একাত্তরে অর্জিত গৌরবের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটি সম্ভব হচ্ছে আওয়ামী লীগের দূরদর্শী রাষ্ট্র পরিচালনার কারণে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সরকারের কাজে সম্পৃক্ত করে উন্নয়নের পথে এগিয়ে যেতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আর এই এগিয়ে যাওয়া হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে, আমাদের এগিয়ে যাওয়ার ‘কাঙ্খিত উন্নত সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭