ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাখে আল্লাহ মারে কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৩২০ বার
হাওর বার্তা ডেস্কঃ  রাখে আল্লাহ মারে কে! তাই তো ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে একেবারে অক্ষত অবস্থায় এক কিশোরী বেঁচে ফিরেছেন। ২৫ ফুট উঁচু স্কাই রাইড থেকে পড়ে গিয়েও কোনো ক্ষতি হয়নি তার। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলেন উপস্থিত জনতা। আর তাতেই প্রাণে বেঁচে যায় সে। আর এ ঘটনা থেকে বোঝা গেলো যে আসলেই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ‘সিক্স ফ্লাগস অ্যামইউজমেন্ট’ পার্কে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে বিরল এই ঘটনার ভিডিও। গ্রিনউড-এর বাসিন্দা ১৪ বছর বয়সী ওই কিশোরী পার্কে বেড়াতে এসেছিল। রাইডে চড়ার পর সে সিট থেকে বিপজ্জনকভাবে বেরিয়ে গিয়ে ঝুলতে থাকে। এ সময় তার সঙ্গে ছিল ছোট ভাই। রাইডে ঝুলন্ত অবস্থায় কিশোরীকে চিৎকার করতে দেখে নিচে লোকজন জড়ো হয়ে যায়। ঘটনাটি চোখে পড়ে রাইড অপারেটরেরও। তিনি দ্রুত রাইডটি বন্ধ করে দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

রাখে আল্লাহ মারে কে

আপডেট টাইম : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭