ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লন্ডনের বারে ঢুকতে দেওয়া হয়নি আলিয়াকে, কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৫৮১ বার

আলিয়া ভাটকে সারা পৃথিবীর মানুষ চিনবেন, এমনটা নয় কিন্তু তা বলে লন্ডনের মতো শহরে এভাবে নাকাল হতে হবে আলিয়াকে স্বপ্নেও ভাবতে পারেননি ডিয়ার জিন্দেগী তারকা।

সম্প্রতি লন্ডনে বেড়াতে গিয়েছেন আলিয়া। সেখানকার একটি বারে ঢুকতে যেতেই তাকে আটকে দেওয়া হয়। এমনিতে লন্ডন এমন একটি শহর, যেখানে ভারতীয়দের সংখ্যা পৃথিবীর অনেক শহরের থেকেই বেশি। শুধু তাই নয় অনেক বলিউড তারকারা তো মাঝেমধ্যেই বেড়াতে যান এই শহরে। কিন্তু সমস্যাটা আলিয়ার ভারতীয় হওয়া নিয়ে নয়, সমস্যাটা তার চেহারার জন্য।

হিন্দুস্তান টাইমসে সঙ্গে আলাপকালে আলিয়া জানান, তাকে বারের গেটের সামনেই আটকে দেওয়া হয় এই বলে যে তিনি অপ্রাপ্তবয়স্ক। ১৮ বছর বয়স না হলেও তিনি বয়স লুকিয়ে বারে ঢোকার চেষ্টা করছেন। হকচকিয়ে গিয়ে আলিয়া তার পর তার পরিচয়পত্র দেখান। সেখানে বয়সের উল্লেখ থাকলেও কিছুতেই সেটিকে সত্যি বলে মানতে চাননি বারের নিরাপত্তাকর্মীরা।

আলিয়া এমনিতে তার এই ইয়ং লুক নিয়ে বেশ খুশি কিন্তু তার জন্য যে এই রকম পরিস্থিতিতে পড়তে হবে, তা কে জানত। ইন্ডিয়াটুডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

লন্ডনের বারে ঢুকতে দেওয়া হয়নি আলিয়াকে, কেন

আপডেট টাইম : ১১:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭