ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

চলতি মাসেই নকিয়া ৩৩১০ বাজারে আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • ৩৮৭ বার

অনলাইন ডেস্ক: মানুষের ভালোবাসায় সিক্ত নকিয়া চলতি মাসেই আধুনিক নকিয়া ৩৩১০ মডেলের হ্যান্ডসেটটি নতুন রূপে বাজারে ছাড়ার মধ্য দিয়ে প্রায় ১৭ বছর পর আবার এর যাত্রা শুরু হচ্ছে। তবে প্রাথমিকভাবে যুক্তরাজ্যের বাজারে প্রথম ছাড়া হলেও পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে পাওয়া যাবে ৩৩১০ মডেলের এই ফোনসেটটি। ২০০৫ সালে উৎপাদন বন্ধ করার আগে এই মডেলের সাড়ে ১২ কোটির বেশী ফোন সেট প্রস্তুত করেছিল নকিয়া। আগামী ২৪ মে থেকে ৫৫ ডলার দামে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে বলে বলছে মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) ২০০০ সালের সর্বাধিক বিক্রিত ফোন নোকিয়া ৩৩১০ নতুন রূপে আনার ঘোষণা দেয় এবং প্রদর্শন করে। নতুন ভার্সনটি ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের অধীনে বিক্রি হবে। ফোনটিতে স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য থাকলেও এটি মূলত একটি ফিচার ফোন। এতে সীমিত আকারে ২.৫জি ইন্টারনেট ব্যাবহার করা যাবে। মাত্র ২ মেগাপিক্সেল ক্ষমতার ক্যামেরা রয়েছে। রঙিন পর্দার ফোনটি একবার পুরো চার্জ দিলে এটির ব্যাটারি এক মাস পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা। স্মার্টফোনের পাশাপাশি ব্যাকআপ ফোন হিসেবে এটি জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও এতে ক্লাসিক গেইম স্নেক এর আধুনিক সংস্করণ বিল্টইন করা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

চলতি মাসেই নকিয়া ৩৩১০ বাজারে আসছে

আপডেট টাইম : ০৯:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭