ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ বিপুল পরিমাণ বিস্ফোরক ও সুইসাইডাল ভেস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • ৩৮৭ বার

ঝিনাইদহ সদরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে ফেলা বাড়িটিতে কেউ না থাকলেও সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও কয়েকটি সুইসাইডাল ভেস্ট থাকার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মো. ছানোয়ার হোসেন।

সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে একজনের টিনের বাড়িটি শুক্রবার সন্ধ্যায় ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী।

রাত সাড়ে ৮টার দিকে ছানোয়ার হোসেন বলেন, “পুরো জায়গায় প্রচুর ক্যামিকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকটা সুইসাইডাল ভেস্ট দেখা যাচ্ছে। বম্ব ডিসপোজালের সরঞ্জাম ভেতরে নেওয়া হচ্ছে।”

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দুই কক্ষের টিনের এই বাড়ির মালিক আব্দুল্লাহ পাঁচ বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে।

কাউন্টার টেররিজম কর্মকর্তা ছানোয়ার বলেন, “বাড়িটিকে নব্য জেএমবির সদস্যরা বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতো।”

এর আগে সন্ধ্যায় ঝিনাইদহ পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়ি ঘিরে ফেলার তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম খান।

তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল ওখানে জঙ্গিরা আছে। সে অনুযায়ী গতকাল আমাদের সদস্যরা সেখানে যায় এবং আজ সন্ধ্যায় আমরা ওই বাসা ঘিরে ফেলি।”

তিনি বলেন, “আমরা অনেকটাই নিশ্চিত যে এখন ওই বাসায় কেউ নেই। তবে সেখনে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে বলে ধারণা করছি।”

রাত পৌনে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে বাড়ি ঘিরে জড়ো হওয়া উৎসুক জনতাসহ সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়।

শনিবার সকালে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ বিপুল পরিমাণ বিস্ফোরক ও সুইসাইডাল ভেস্ট

আপডেট টাইম : ১১:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭