ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

হাওর এলাকায় ১০ টাকায় চাল সরবরাহ অব্যাহত থাকবে : ত্রাণ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৩৫৯ বার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, হাওর এলাকার মানুষের কষ্ট লাগব না হওয়া পর্যন্ত ১০ টাকা দামে চাল সরবরাহ অব্যাহত থাকবে।

তিনি বুধবার সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষ্মণ শ্রী ইউনিয়ন পরিষদের হাওরের দুর্গত মানুষের সাথে মতবিনিময় ও ত্রাণ সরবরাহকালে বলেন, আগামী ৩ মাস ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।

এসময় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, শাহানা রাব্বানী ও পীর ফজলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, সব জায়গায় বাঁধ না থাকায় পাহাড়ী ঢল, আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে সিলেট অঞ্চলের ৪২টি হাওরের মধ্যে ৩৬টি হাওর ডুবে যায়। এতে প্রায় ৯০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে দুর্গত মানুষের জন্য ৭৫০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় আরও খাদ্য শস্য বরাদ্দ দেয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

ত্রাণ মন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে বিধ্বস্ত ঘরবাড়ী নির্মাণের জন্য ঢেউটিন সরবরাহ করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা করা হবে। ত্রাণ কার্যক্রম ও হাওর রক্ষার কাজে যে কোন ধরনের অনিয়মের কঠোর শাস্তি দেয়া হবে বলে তিনি কর্মকর্তাদের সাবধান করে দেন।

তিনি বলেন, যারা রাজধানীতে থেকে বড় বড় কথা বলেন, তাদের দিয়ে গণমানুষের উন্নয়ন হবে না। রাজধানী ছেড়ে হাওর অঞ্চলে এসে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

হাওর এলাকায় ১০ টাকায় চাল সরবরাহ অব্যাহত থাকবে : ত্রাণ মন্ত্রী

আপডেট টাইম : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭