ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

নবীর দেশে তো যাওয়ার টাকা না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • ৩৬১ বার

সৌদি আরব নবীর দেশে যেতে পারবো না, তাই মসজিদুন নববির খতিবের পেছনে নামাজ পড়লাম-শুক্রবার সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবের ইমামতির নামাজ পড়ার পর সাধারণ মুসল্লিরা এমনটাই জানিয়েছেন।

মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করেন।

মসজিদে নববির ইমামকে দেখতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল বায়তুল মোকাররমে। প্রায় ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন বলে জানা গেছে। মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ ছিল।

মসজিদের

ভেতরে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় দাড়িয়ে নামাজ পড়েন। রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকেও মসজিদে নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন।

রাজধানীর টিকাটুলি থেকে বায়তুল মোকাররমে আসেন আমজাদ হোসেন। অর্থ অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কখনও সৌদি আরব নবীর দেশে যেতে পারবো না হয়তো। মসজিদে নববিতে নামাজ পড়ার সৌভাগ্য হবে কিনা জানি না। অন্তত সেই মসজিদের ইমামের পেছনে নামাজ পড়ার সুযোগ তো পেলাম।’

গাজীপুর থেকে এসেছেন এসেছেন আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এটা মুসলমান হিসেবে ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া, সৌদি আরবে না গিয়েও মসজিদুন নববীর ইমামের পেছনে নামাজ আদায় করতে পেরেছি।’

শুক্রবার বেলা ১২টার আগ থেকেই মসজিদের আসতে শুরু করেন মুসল্লিরা। সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিবকে এক নজর দেখেতে মসজিদের মিমবারে দিকে নজর ছিল মুসল্লিদের। নামাজ শেষে সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব ফিরে যাওয়ার সময়ও সড়কের দুপাশে দাড়িয়ে থাকতে দেখা যায় মুসল্লিদের। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

নবীর দেশে তো যাওয়ার টাকা না, তাই মসজিদে নববির খতিবের পেছনে নামাজ পড়লাম

আপডেট টাইম : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭